Refund Policy
Sabiquo.com রিটার্ন ও রিফান্ড পলিসি
আমরা আমাদের গ্রাহকদের সর্বোচ্চ মানের পরিষেবা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। তাই রিটার্ন ও রিফান্ড সম্পর্কিত নীতিমালা স্বচ্ছভাবে তুলে ধরা হলো। অনুগ্রহ করে অর্ডার করার আগে নীতিমালা বিস্তারিতভাবে পড়ুন।
কোন কোন ক্ষেত্রে রিফান্ড প্রযোজ্য হবে
১. গ্রাহক অর্ডার করা পণ্য ডেলিভারি পাওয়ার পর—
- পণ্যে ত্রুটি থাকলে
- পণ্য ড্যামেজ থাকলে
- ভুল পণ্য বা অসম্পূর্ণ পণ্য পাঠানো হলে
শুধুমাত্র এই ক্ষেত্রে আপনি ২৪ ঘণ্টার মধ্যে আমাদের ওয়েবসাইটের রিফান্ড অপশনে গিয়ে উপযুক্ত প্রমাণসহ রিফান্ড আবেদন করতে পারবেন।
২৪ ঘণ্টার পর করা আবেদনে রিফান্ড গ্রহণযোগ্য হবে না।
২. আমাদের এখানে পণ্য এক্সচেঞ্জ করার কোনো ব্যবস্থা নেই।
মিসিং বা হারিয়ে যাওয়া পণ্যের রিফান্ড ক্লেইমের নির্দেশনা
১. পণ্য আনবক্সিং করার সময় অবশ্যই একটি ভিডিও রেকর্ড রাখতে হবে।
২. মিসিং প্রোডাক্ট হলে—
- ডেলিভারিকৃত পণ্যের সঠিক সাইজ/কালার উল্লেখ করে
- মিসিং পণ্যের সংখ্যা ও ছবিসহ বিস্তারিত তথ্য আমাদের জানাতে হবে।
৩. অবশ্যই ডেলিভারি হওয়ার ২৪ ঘণ্টার মধ্যে প্রমাণসহ কাস্টমার সাপোর্টে অভিযোগ জানাতে হবে।
রিফান্ড সম্পন্ন করার সময়সীমা
আপনার আবেদন রিফান্ড নীতিমালার মধ্যে হলে আমাদের টিম আপনার সাথে যোগাযোগ করবে। যাচাই–বাছাই শেষে আপনার পণ্যের মূল্য ৭ কর্মদিবসের মধ্যে রিফান্ড প্রদান করা হবে।
তবে আপনার ব্যবহৃত পেমেন্ট মেথডের ওপর ভিত্তি করে রিফান্ড সময় কিছুটা কম বা বেশি হতে পারে।
রিটার্ন পলিসি
কোন কোন ক্ষেত্রে রিটার্ন প্রযোজ্য হবে
অর্ডার করা পণ্যের সাথে ডেলিভারিকৃত পণ্যের কালার বা সাইজের অসামঞ্জস্য থাকলে রিটার্ন প্রযোজ্য হবে।
সেক্ষেত্রে ২৪ ঘণ্টার মধ্যে রিটার্ন আবেদন ফর্মে প্রমাণসহ আবেদন জমা দিতে হবে।
২৪ ঘণ্টার পর করা আবেদন গ্রহণযোগ্য হবে না।
কোন কোন ক্ষেত্রে রিটার্ন প্রযোজ্য হবে না
০১। পণ্য রিসিভ করার ২৪ ঘণ্টার মধ্যে অবগত না করলে
০২। ডিভাইসের ডিসপ্লে কালারের কারণে ছবির সাথে বাস্তব পণ্যের কালারের সামান্য তারতম্য হলে
০৩। পণ্যের কোয়ালিটি পছন্দ না হলে
০৪। পণ্যটি ব্যবহার করা হলে
রিটার্ন করার শর্তসমূহ
১. রিটার্ন করা পণ্যটি অবশ্যই অব্যবহৃত ও অক্ষত হতে হবে।
ফ্যাশন পণ্যের ক্ষেত্রে ট্রায়াল দেওয়া যাবে, তবে কোনোভাবেই ভাজ, দাগ, ধোয়া বা ক্ষতিগ্রস্ত হওয়া যাবে না।
২. পণ্যের সাথে থাকা—
- অরিজিনাল ট্যাগ
- ইউজার ম্যানুয়াল
- ওয়ারেন্টি কার্ড
- সব ধরনের এক্সেসরিজ
অবশ্যই ফেরত দিতে হবে।
কিভাবে রিটার্ন/রিফান্ড আবেদন করবেন?
১। প্রথমে আপনার একাউন্টে লগইন করুন এবং Return Process পেইজে যান।
২। প্রদত্ত ফর্মটি সঠিক তথ্যসহ পূরণ করে Submit করুন।
৩। আপনার ঠিকানা যদি ঢাকার মধ্যে হয়—
- আপনি চাইলে নিজে এসে অফিসে পণ্য জমা দিতে পারবেন
- অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠাতে পারবেন
ঢাকার বাহিরে হলে—
- কুরিয়ার করে আমাদের ঠিকানায় পাঠাতে হবে
৪। ঢাকার ভিতরে বা বাইরে যেখান থেকেই পাঠান না কেন, পাঠানোর আগে ফোন বা ইমেইলে আমাদের অবহিত করতে হবে।
পণ্য পাঠানোর খরচ ও দায়িত্ব সম্পূর্ণ গ্রাহকের।
কুরিয়ারে পণ্য হারানো বা ক্ষতিগ্রস্ত হলে Sabiquo.com দায়বদ্ধ থাকবে না।
যে কুরিয়ার সার্ভিসগুলো দিয়ে রিটার্ন পাঠানো যাবে
ঢাকার ভেতরঃ
- পাঠাও
- রেডেক্স
- ই-কুরিয়ার
ঢাকার বাইরে:
- Steadfast
- এস এ পরিবহন/Sundarban Curier
Home Appliances
Sports & Outdoors
Fashion
Mother & Baby
Motors
Watches Sunglasses & Jewellery
Computer & Laptops
Dry & Packaged Food
Health & Beauty
Furniture & Decor